ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

আজ নতুন তিন রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিন রেলপথ উদ্বোধন করবেন বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)। রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন তিনি। এই রেলপথে রূপপুর, শশীদল ও জয়দেবপুর ট্রেন চলবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া-লাকসাম পথে নির্মাণাধীন ডুয়েলগেজ ডাবল রেলপথের নির্মাণ প্রকল্পের কসবা-মন্দবাগ এবং শশীদল-রাজাপুর সেকশনে পাবল রেললাইন ট্রেন চলাচল, ঢাকার টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের আওতায় এই সেকশনে ডাবল লাইন ট্রেন চলাচল, পাবনা ইশ্বরদী উপজেলায় রূপপুর রেলস্টেশন ও নবনির্মিত রেললাইন উদ্বোধন করা হবে।


ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন ৩৩ দশমিক ৪৮ কিলোমিটার রুটে লুপ লাইনসহ ১১৬ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে ব্যয় করা হচ্ছে ১১ হাজার ৬৮০ কোটি টাকা।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের আওতায় রেললাইন ও স্টেশন রয়েছে।

অন্যদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের আওতায় রেললাইন এবং স্টেশন রয়েছে। এতে ব্যয় হয়েছে ৩৩ হাজার ৫৬৭ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এই রেললাইন নির্মাণকাজ হয়েছে।